দুইশত বছরের অভিশপ্ত নীলকুঠি আর নীল গাছের সন্ধানে।।চারঘাট,বাঘা,রাজশাহী।
রাজশাহী শহর থেকে প্রায় 30/ 35 কিলোমিটার দূরত্বে চারঘাট উপজেলা।আর এই চারঘাটের মীরগঞ্জে রেশম উন্নয়ন বোর্ডের ভিতরে রয়েছে ব্রিটিশদের রেখে যাওয়া সেই ঐতিহাসিক অভিশপ্ত নীলকুঠি আর নীল গাছ।। জানা যায় এখানকার মানুষদের ধরে নিয়ে এই জায়গাতে নির্মম নির্যাতনের মাধ্যমে নীলচাষে বাধ্য করতো ব্রিটিশ বাহিনী। দুইশত বছরের সেই নীলকুঠি আর ছড়িয়ে ছিটিয়ে থাকা নীল গাছ, বাংলার নীল চাষীদের ওপরে ইংরেজদের বর্বর নির্যাতনের সাক্ষ্য বহন করে চলেছে।। বিশেষ দ্রষ্টব্য : রেশম উন্নয়ন বোর্ড, মীরগঞ্জ, চারঘাট, বাঘা। এটি একটি সংরক্ষিত এলাকা । এখানে রেশনের উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়ে থাকে।। এখানে রেশম বীজাগার এবং তুত বাগান রয়েছে। অনুমতি নিয়ে ভিতরে প্রবেশ করতে হবে।। ভ্রমণ এমন একটা জিনিস যেটি আপনাকে নতুন জায়গার সন্ধান দেবে আবার ভুলে যাওয়া পুরনো ইতিহাসও স্মরণ করিয়ে দিবে।। চলুন দেখে আসি অভিশপ্ত সেই নীলকুঠি আর নীল গাছ।। আপনি আশ্চর্য হয়ে যাবেন এত কাছে ঘাপটি মেরে আছে বাংলার নীলচাষীদের আর্তনাদের ইতিহাস..




0 মন্তব্যসমূহ