পদ্মা সেতু জাজিরা পয়েন্ট কাঠালবাড়ি ।।Padma Bridge Bangladesh.

 পদ্মা সেতু জাজিরা পয়েন্ট কাঠালবাড়ি, শিবচর, মাদারিপুর।।আমরা গিয়েছিলাম পদ্মা সেতুর জাজিরা পয়েন্টে।

(Dhaka-Mawa-Bhanga Expressway on Padma Bridge opening soon... )


পদ্মা সেতু:-  
পদ্মা সেতুর প্রকল্পের নাম 
পদ্মা বহুমুখী সেতু প্রকল্প।
 পদ্মা সেতুর দৈর্ঘ্য 
 ৬.১৫ কিলোমিটার।
 পদ্মা সেতুর প্রস্থ 
 ৭২ ফুটের চার লেনের সড়ক।
পদ্মা সেতুতে রেললাইন স্থাপন হবে 
 নিচ তলায়।
 পদ্মা সেতুর ভায়াডাক্ট 
৩.১৮ কিলোমিটর।
পদ্মা সেতুর সংযোগ সড়ক 
 দুই প্রান্তে ১৪ কিলোমিটার।
 পদ্মা সেতু প্রকল্পে নদীশাসন হয়েছে 
 দুই পাড়ে ১২ কিলোমিটর।
 পদ্মা সেতু প্রকল্পে মোট ব্যয় 
 মূল সেতুতে ২৮ হাজার ৭৯৩ কোটি ৩৯ লাখ টাকা।

(Padma Bridge Bangladesh)



 পদ্মা সেতু প্রকল্পে নদীশাসন ব্যয় 
৮ হাজার ৭০৭ কোটি ৮১ লাখ টাকা।
 পদ্মা সেতু প্রকল্পে জনবল
 প্রায় ৪ হাজার।
 পদ্মা সেতুর ভায়াডাক্ট পিলার 
 ৮১টি।
: পানির স্তর থেকে পদ্মা সেতুর উচ্চতা 
৬০ ফুট।
 পদ্মা সেতুর পাইলিং গভীরতা
৩৮৩ ফুট।
 প্রতি পিলারের জন্য পাইলিং 
৬টি।
 পদ্মা সেতুতে
 গ্যাস, বিদ্যুৎ ও অপটিক্যাল ফাইবার লাইন পরিবহন সুবিধা।
 পদ্মা সেতুর ধরন 
দ্বিতলবিশিষ্ট এই সেতু কংক্রিট আর স্টিল দিয়ে নির্মিত হবে।
 পদ্মা সেতুর পিলার সংখ্যা 
 ৪২টি।
 পদ্মা সেতু প্রকল্পে চুক্তিবদ্ধ কোম্পানির নাম 
চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেড।


আমরা রাজশাহী থেকে কুষ্টিয়া- রাজবাড়ী- ফরিদপুর ভাঙ্গা হয়ে  মাদারীপুর  শিবচর কাঠালবাড়িয়া জাহাজঘাট।। সেখান থেকে অটো অথবা ভ্যানে পদ্মা সেতুর জাজিরা পয়েন্টে বেরিয়ে আসলাম। পদ্মা সেতুর সাথে বাংলাদেশের প্রায় 29 টি জেলার যোগসূত্র  সম্পন্ন হবে।। পদ্মা সেতুর সংযোগ স্থান গুলো হলো লোহজং মুন্সীগঞ্জের সাথে শরীয়তপুর ও মাদারীপুর।। পদ্মা সেতুর সংযোগ সড়ক গুলো জাজিরা ও মাওয়া, চার লেনের সড়ক হবে।পদ্মা বহুমুখী সেতুর দৈর্ঘ্য 6.15 কিলোমিটার এবং এর প্রস্থ 18.10  মিটার ।পদ্মা সেতুর নির্মাণকাজ শুরু হয় 7 ডিসেম্বর, 2014.


পদ্মা সেতু বাংলাদেশের পদ্মা নদীর ওপর নির্মাণাধীন একটি বহুমুখী সড়ক ও রেল সেতু। এর মাধ্যমে মুন্সীগঞ্জের লৌহজংয়ের সঙ্গে শরীয়তপুর ও মাদারীপুর যুক্ত হবে। দেশের দক্ষিণ-পশ্চিম অংশের সঙ্গে উত্তর-পূর্ব অংশের সংযোগ ঘটবে এই সেতুর মাধ্যমে।দুই স্তর বিশিষ্ট স্টিল ও কংক্রিট নির্মিত ট্রাস ব্রিজটির ওপরের স্তরে রয়েছে চার লেনের সড়ক পথ এবং নিচের স্তরটিতে রয়েছে একটি একক রেলপথ।

পদ্মা-ব্রহ্মপুত্র-মেঘনা নদীর আববাহিকায় ১৫০ মিটার দৈর্ঘ্যর ৪১টি স্প‌্যান বসানোর মধ্য দিয়ে ৬ দশমিক ১৫ কিলোমিটার দৈর্ঘ্য এবং ১৮ দশমিক ১০ মিটার প্রস্থ পরিকল্পনায় নির্মিত হয়েছে দেশের সবচেয়ে বড় এই সেতু। অধিগ্রহণকৃত মোট জমির পরিমাণ ৯১৮ হেক্টর।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ