নাটোরের উত্তরা গণভবন।Uttara Gonovobon Natore ।ইতিহাস ও ঐতিহ্য উত্তরা গণভবন যা এখন কালের স্বাক্ষী হয়ে আছে।প্রাচীন ঐতিহাসিক নিদর্শনগুলোর মধ্যে অন্যতম উত্তরা গণভবন। এটি নাটোর শহর থেকে প্রায় আড়াই কিলোমিটার দূরে অবস্থিত। এটি এককালের দিঘাপতিয়া মহারাজাদের বাসস্থান। ১৯৪৭ সালে দেশ বিভাগের পর দিঘাপতিয়ার শেষ রাজা দেশত্যাগ করে চলে যান। ১৯৬৫ সালে তৎকালীন পাকিস্তান সরকার রাজবাড়িটি অধিগ্রহণ করে। ১৯৬৭ সালে এটি তৎকালীন গভর্নর হাউসে রূপান্তরিত হয়। স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এটিকে উত্তরা গণভবন হিসেবে ঘোষণা দেন। তিনি ১৯৭২ সালে এই ভবনের মূল প্রাসাদের ভেতর মন্ত্রিসভার বৈঠক করেন। তখন থেকে প্রায় সাড়ে ৪১ একর জায়গাজুড়ে পরিখা ও উঁচু প্রাচীরে ঘেরা ভবনটি ‘উত্তরা গণভবনের’ প্রকৃত মর্যাদা লাভ করে। (Dighapatia Palace of Natore0.
ভ্রমণপ্রিয় মানুষদের জন্য ভ্রমনের অন্যতম স্থান হতে পারে নাটোরের উত্তরা গণভবন। (নাটোরের উত্তরা গণভবন)
উত্তরা গণভবন দেখতে হলো জেলা প্রশাসনের অনুমতি লাগবে।
সময়সূচীঃ গ্রীষ্মকালে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা, শীতকালে ১০টা থেকে ৫টা পর্যন্ত উত্তরা গণভবন দর্শনার্থীদের জন্য খোলা থাকে। টিকিট ১০ টাকা। রবিবার বন্ধ থাকে উত্তরা গণভবন।

0 মন্তব্যসমূহ