লাউয়াছড়া জাতীয় উদ্যান, সিলেট।

 লাউয়াছড়া জাতীয় উদ্যান,কমলগঞ্জ,মৌলভীবাজার, সিলেট।বাংলাদেশের উত্তর-পূর্ব প্রান্তে অবস্থিত মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলা। শ্রীমঙ্গল থেকে লাউয়াছড়া ১০ মিনিটের পথ। 

Lawachara National Parkলাউয়াছড়া জাতীয় উদ্যান বাংলাদেশের অন্যতম বৃহৎ বন্যপ্রাণীর অভয়ারণ্য হিসেবে খ্যাত। এটিকে জাতীয় উদ্যান হিসেবেও ১৯৯৬ সালে ঘোষণা করা হয়। এখানে বিচিত্র রঙের কীটপতঙ্গ এবং সরীসৃপ আছে।।  ১৫ প্রজাতির উভচর প্রাণী,  ৫২  প্রজাতির সরীসৃপ,  ২৬০প্রজাতির পাখি এবং  ২০ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী বিচরণ করে। তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মায়া হরিণ এবং উল্লুক।।



গাছের মধ্যে ডোমর , সেগুন, গর্জন চাপালি প্রভৃতি গাছ এখানে বেশি আছে। 

লাউয়াছড়া বনের ভেতর দিয়ে যে রেল লাইন চলে গেছে সেখানে শুটিং হয়েছিল বিখ্যাত হলিউড মুভি Around the world in 80 Days( 1955), অস্কারজয়ী সিনেমাটির পরিচালক ছিলেন Michael Todd. এছাড়াও এখানে অনেক নাটক সিনেমার শুটিং হয়েছে, এই জায়গাটি পর্যটকদের খুবই আকর্ষণ করে থাকে। 


প্রখ্যাত উপন্যাসিক হুমায়ূন আহমেদের 'আমার আছে জল' সিনেমাটি এখানে শুটিং হয়েছিল।লাউয়াছড়া জাতীয় উদ্যানে আসবেন কিভাবে- ঢাকা থেকে শ্রীমঙ্গল , তাছাড়া সিলেট হয়ে  আপনি লাউয়াছড়া ঘুরে আসতে পারেন। 

লাউয়াছড়া জাতীয় উদ্যান প্রবেশ টিকেট
প্রাপ্ত বয়স্ক ৫০ টাকা, ছাত্র ও অপ্রাপ্তবয়স্ক প্রতি জন ২০ টাকা। গাড়ি পার্কিং হালকা আর মাইক্রোবাস পিকআপ-সিএনজি অটো রিক্সা টাকা ২৭/-। ধন্যবাদ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ