পাহাড়পুর বৌদ্ধ বিহার | নওগাঁ ভ্রমণ |Paharpur Bihar, Naogaon.

 পাহাড়পুর বৌদ্ধ বিহার (Paharpur Bihar) সুপ্রাচীন বাংলার এক ধ্বংসপ্রাপ্ত বৌদ্ধ বিহার। যা সোমপুর বিহার (Sompur Bihar) বা সোমপুর মহাবিহার (Sompur Mahavihara) নামেও পরিচিত। বিহারটির অবস্থান নওগাঁ (Naogaon) জেলার বদলগাছি উপজেলার পাহাড়পুর গ্রামে। অষ্টম শতকের শেষের দিকে নির্মিত এই বিহারটি ৩০০ বছর ধরে বৌদ্ধদের ধর্ম শিক্ষাদান কেন্দ্র ছিল।(Paharpur Bihar Naogaon)



ধারণা করা হয় বৌদ্ধ মতাবলম্বী শাসনের অবসান, হিন্দুপ্রধান সেনবংশের উত্থান এবং বাংলায় মুসলিম বিজয়ের পর ধীরে ধীরে বিহারটি লোকশুন্য হয়ে যায়। একসময় পরিত্যক্ত হয়ে মাটির নিচে চাপা পড়ে প্রায় ছয়’শ বছর হারিয়ে ছিলো।
স্যার অ্যালেকজান্ডার কানিংহাম ১৮৭৯ সালে এই বিশাল স্থাপনা আবিষ্কার করেন। অমূল্য এই পুরাকীর্তিকে ১৯৮৫ সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট (UNESCO World Heritage Site, Bangladesh) হিসেবে ঘোষণা করে।


বিহারের চারদিকে বৌদ্ধ ভিক্ষুদের জন্য ১৭৭টি সারিবদ্ধ ঘর রয়েছে। মূল মন্দিরকে বর্গ ক্ষেত্রের মতো ঘিরে আছে ঘর গুলো। দূর দূরান্ত থেকে আগত তান্ত্রিক সাধক ও শিক্ষার্থী ভিক্ষুরা অবস্থান করতেন এই ঘরগুলোতে।


বৌদ্ধ বিহার প্রাঙ্গনেই আছে পাহাড়পুর প্রত্নতত্ত্ব জাদুঘর। বিহার থেকে পাওয়া অনেক মূর্তি, শিলালিপি এই জাদুঘরে সংরক্ষিত আছে। নিদর্শন গুলোর মধ্যে আছে; ব্রোঞ্চের তৈরি বৌদ্ধের আবক্ষ অংশ, পোড়ামাটির ফলক, অলংকৃত ইট, পাথরের নানান মূর্তি, প্রাচীন মুদ্রা, পোড়ামাটির তৈজসপত্র ইত্যাদি।


পাহাড়পুর যাবেন কিভাবে || (Dhaka To Paharpur)
পাহাড়পুর বৌদ্ধ বিহার দেখতে আপনাকে নওগাঁ (Naogaon) অথবা জয়পুরহাট (Joypurhat) জেলায় আসতে হবে। কল্যাণপুর, গাবতলী কিংবা আব্দুল্লাহপুর বাস স্ট্যান্ড থেকে হানিফ, শ্যামলি, এস আর ট্রাভেলস সহ আরও অনেক বাস নওগাঁ ও জয়পুরহাট যায়। ঢাকা থেকে ট্রেনে নওগাঁ যেতে চাইলে বগুড়ার সান্তাহার স্টেশনে নেমে ৫ কিলোমিটার দূরে নওগাঁ শহরে যেতে পারবেন। ঢাকা থেকে সান্তাহারগামী ট্রেনের মধ্যে আছে নীলসাগর, রংপুর, একতা, দ্রুতযান, কুড়িগ্রাম, লালমনি ও পঞ্চগড় এক্সপ্রেস। নওগাঁ শহরের বালুডাঙা বাস স্ট্যান্ড থেকে বাসে করে ৩২ কিলোমিটার দূর পাহাড়পুর যাওয়া যায়। এছাড়া সিএনজি অথবা মাইক্রোবাস রিজার্ভ করে পাহাড়পুর যেতে ঘন্টাখানেক সময় লাগবে। (Naogaon Paharpur Bihar)
পাহাড়পুর বৌদ্ধ বিহার সময়সূচী ও প্রবেশ টিকেট মূল্য পাহাড়পুর বৌদ্ধ বিহার এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসে সকাল ১০টা থেকে বিকেল ৬টা এবং অক্টোবর থেকে মার্চ মাসে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকে। আর পাহাড়পুর জাদুঘর প্রতি রবিবার ও সরকারি ছুটির দিনে বন্ধ থাকে। বিহার ও জাদুঘরে প্রবেশ টিকেট মূল্য জনপ্রতি ২০টা ও শিক্ষার্থীদের জন্যে ৫টাকা।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ