বাংলাদেশের পর্যটকদের সবচেয়ে আকর্ষণীয় জায়গা এখন সিলেটের বিছানাকান্দি।।সিলেট শহর হতে ৬০ কিলোমিটার উত্তর-পূর্বে গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়নে বিছানা কান্দি গ্রাম।। চারিদিকে ঘিরে আছে ভারতের মেঘালয় রাজ্যের উচু উচু পাহাড়।।।সেই পাহাড়ের কোল ঘেঁষে কল কলিয়ে বেয়ে চলেছে পিইন নদী।। ছোট বড় হাজারো পাথরের নুড়ি তে বাড়ি খাচ্ছে স্বচ্ছ নীল জলরাশি।।সেই এক অপূর্ব দৃশ্য।। যা পর্যটকদের মোহিত করে তুলেছে।।
যাবেন কিভাবে : সিলেট শহর থেকে বিমানবন্দর রোড দিয়ে সিলেট ভোলাগঞ্জ মহাসড়ক ধরে সালুটিকর বাজার এর ডান দিকে গোয়াইনঘাট লিংক রোড দেড় ঘণ্টা গেলেই বিছানাকান্দি।।।। রাস্তাতে যাওয়ার সময় অবশ্যই আশেপাশের মানুষজন কে জিজ্ঞেস করে নিবেন যে আমরা বিছানাকান্দি যাবো।।এই সময়তে পিইন নদীর পানি শুকিয়ে যাওয়ায় নৌকা চলাচল প্রায় বন্ধ হওয়ার উপক্রম ।। এখন গাড়ি নিয়ে অনেক দূর পর্যন্ত যাওয়া যাবে।। হাদার বাজার নেমে নৌকা ঠিক করতে হবে । নৌকা ভাড়া করার সময় দাম দর করে নিবেন।। ⏩খাওয়া-দাওয়া বিছানাকান্দি গিয়ে অনেকগুলো খাবার হোটেল আছে। আপনারা দেখেশুনে খেতে পারেন। আমরা যে হোটেলে খেয়েছিলাম সেটির মান মোটামুটি ভালই ছিল।। ▶বিছানাকান্দি বেড়ানোর সবচেয়ে ভালো সময় বর্ষার সিজনে ।। জুলাই-আগস্ট। সে সময় পানিতে টইটুম্বুর থাকে বিছানাকান্দি।। ⏩সতর্কতাঃ পাথরের পিচ্ছিল পথে চলাচল করার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন।।তা ছাড়া পা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে।। ⏩বিছানাকান্দি ভাসমান খাবার হোটেলের ঠিকানা ।। আপনারা এখানে যোগাযোগ করে ইনফরমেশন নিতে পারেন, বর্তমান অবস্থা কি রকম।। মো:আলম মিয়া,মোবাইল- 01917-988617. মেঘালয় ভাসমান রেস্টুরেন্ট,বিছানাকান্দি স্পট ,সিলেট ।। ⏩ এখানে থাকার কোন ব্যবস্থা নেই ।সন্ধ্যার মধ্যে পর্যটকদের ফিরে আসতে হবে ।এটি সীমান্ত এলাকা।। ধন্যবাদ।।


0 মন্তব্যসমূহ