সাদা পাথর,ভোলাগঞ্জ,সিলেট।

 বাংলার কাশ্মীর হিসেবে খ্যাত ,চারিদিকে শুধু পাথর আর পাথর, সাদা পাথর, ভোলাগঞ্জ, সিলেট ।। সিলেট শহর থেকে ৩৩ কিলোমিটার কোম্পানীগঞ্জ উপজেলা ভোলাগঞ্জ জিরো পয়েন্ট 'সাদা পাথর' হিসেবে বিখ্যাত টুরিস্ট পয়েন্ট।। সিলেটের আম্বরখানা থেকে সিএনজি ভাড়া করে যাওয়া যায়, ভাড়া পড়বে ১৬০০/- থেকে ২০০০/- টাকার মতন। সিএনজিতে বসতে পারবেন চারজন ।।





নৌকা ভাড়া:: ভোলাগঞ্জে নেমে মূল পয়েন্টে যেতে নৌকা ভাড়া করতে হবে ।নৌকা ভাড়া নেবে ৮০০/- টাকার মতন। বসতে পারবেন ৮জন। সময় লাগে ২০ থেকে ৩০ মিনিট।। এখন এই সময়ে পানি কমে যায়, খানিকটা পথ হেঁটে যেতে হবে।। ♦বেড়ানোর জন্য সবচেয়ে ভালো সময় বর্ষার সিজন । ওইপারে আছে ভারতের মেঘালয় রাজ্য। ভারতের মেঘালয় রাজ্যের ঝর্ণা থেকে পানি চলে এসে বাংলাদেশে প্রবাহিত হচ্ছে। চারিদিকে শুধু পাথর আর পাথর, চমৎকার সেই দৃশ্য।। এইতো মাত্র কিছুদিন আগেও পর্যটকরা এই স্থান সম্পর্কে জানতেন না।। এখন প্রতি বছর প্রচুর পর্যটক আসেন এখানে বেড়াতে।।
ধন্যবাদ।।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ