সোনামসজিদ রংধনু পার্ক।। শিবগঞ্জ।Rangdhonu Park Shibganj.

 শিবগঞ্জ সোনামসজিদ থেকে তাহাখানা রোড , হাতের বাম দিকে নতুন নির্মাণ হয়েছে এই রংধনু পার্কখুব সুন্দর এবং চমৎকার একটি জায়গা ,আপনারা সপরিবারে বেড়াতে পারেন।(Rangdhonu park Shibganj Upazilla, Chapainawabganj).


সোনামসজিদ রংধনু পার্কটি চাঁপাইনবাবগঞ্জ শহর থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে শাহবাজপুর তাহাখানা রোডে অবস্থিত। ২০১৯ সালের ২৩ ফেব্রæয়ারি পার্কটি উদ্বোধন করা হয়। রংধনু পার্ক প্রবেশ মুখে রয়েছে খুব সুন্দর রঙিন রঙে রাঙানো রংধনু পার্কের নাম ফলক। একটু এগুলেই পাওয়া যাবে যানবাহন রাখার জন্য নির্ধারিত স্থান এবং টিকিট কাউন্টার।

পার্কটিতে প্রবেশ মূল্য নির্ধারণ করা হয়েছে মাথাপিছু ২০ টাকা।

দর্শনার্থীদের সুবিধার জন্য টয়লেট , একটু সামনেই রয়েছে একটি সুবিশাল দীঘি , দীঘিতে নৌকা ভ্রমণের ব্যবস্থা রয়েছে আরো রয়েছে খাবারের দোকান এবং বাচ্চাদের জন্য বিভিন্ন খেলার জায়গা এবং পায়ে হাটার সুন্দর রাস্তা।(Shibganj Upazilla Rongdhonu Park)
আপনরা চাইলে পার্কটিতে পিকনিক করতে পারেন ক্ষেত্রবিশেষে পিকনিক স্পটের ভাড়া ১০০০ টাকা থেকে ৩০০০ টাকা পর্যন্ত। ১০০০ টাকার ভাড়া যে স্পটগুলো আছে তা সাধারণত খোলা জায়গা সামিয়ানা দিয়ে ঘেরা থাকে এবং ডেকোরেটরের জন্য আলাদা চার্জ দিতে হয়। ৩০০০ টাকা ভাড়ার স্পটগুলোতে আলাদা রুম পাওয়া যাবে সাথে টয়লেট সংযুক্ত থাকবে এবং সেখানে ৫০০ থেকে ৬০০ লোকের বসার ব্যবস্থা থাকবে তবে এক্ষেত্রে ও ডেকোরেটরের খরচ আলাদাভাবে দিতে হবে। (ChapainawabganjShibganj Upazilla)

সার্বিক যোগাযোগ এর জন্য মোবাইল নাম্বার-- 017 14 11 99 49, 01714 11 99 69. email address: rangdhonu park@ gmail.com

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ