জাফলং সিলেট শহর থেকে 60 হতে 70 কিলোমিটার দূরত্বে গোয়াইনঘাট উপজেলায় জাফলং তামাবিল জিরো পয়েন্ট ।তিন ঘন্টার মতন সময় লাগে । যাবার জন্য সিলেট শহর থেকে বাস ,লেগুনা ,সিএনজি পেয়ে যাবেন।
জাফলং : কি কি দেখবেন? ভারতের মেঘালয় রাজ্যের ডাউকি নদী বাংলাদেশের পিয়াইন নদী নামে পরিচিত।পিয়ান নদীর স্বচ্ছ পানি পর্যটকদের আকর্ষণ করে। প্রতিবছর প্রচুর পর্যটক এই পয়েন্টে ভিড় জমান ।
জাফলং বেড়ানোর সবচেয়ে ভালো সময় বর্ষার সিজেন, তখন পানিতে চারিদিকে টইটুম্বুর থাকে ।এখন এই সময়তে পানি শুকিয়ে যাওয়ার কারণে দুই দেশের সীমানা একেবারে কাছাকাছি চলে এসেছে। দুই দেশের মানুষের মিলন মেলায় পরিণত হয়েছে জাফলং জিরো পয়েন্টে। বাংলাদেশের পাথর সংগ্রহ জন্য বিখ্যাত এই জাফলং।
পর্যটকদের সবচেয়ে বেশি আকর্ষণ করে ডাউকি ব্রিজ যা মেঘালয় রাজ্যের মধ্যে অবস্থিত।।





0 মন্তব্যসমূহ