মাধবকুণ্ড ঝর্ণা।সিলেট ভ্রমন।

 মাধবকুণ্ড ঝর্ণা।সিলেট ভ্রমন।মাধবকুণ্ড জলপ্রপাত:: সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় অবস্থিত মাধবকুণ্ড ঝর্ণা।


দেশের সর্ববৃহৎ জলপ্রপাত হিসেবে পরিচিত।। প্রায় একশত ষাট ফুট উঁচু হতে  নিচে পড়ে পানির ঝর্ণা ধারা।।
যা পর্যটকদের আকর্ষণ করে।। 

 এখন মাধবকুণ্ড ইকোপার্ক হিসেবে পরিচিত। প্রবেশ মূল্য রাখা হয়েছে 10 টাকা।।মাধবকুণ্ড জলপ্রপাতকে ঘিরে ২৬৭ একর ভূমিতে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন মাধবকুন্ড ইকোপার্ক প্রতিষ্ঠা করে। প্রায় ১৬২ ফুট উঁচু পাহাড় হতে নেমে আসা অনিন্দ্য সুন্দর ঝর্ণাধারা ইকোপার্কের মাঝ দিয়ে বয়ে চলে গেছে। ঝর্ণা ছাড়াও রয়েছে অনেক জাতের উচু উঁচু গাছগাছালি। গাছের ফাঁকে দেখা মিলে নানান জাতের পাখি ও বানরের। পার্কের ভিতরে আছে শ্রী শ্রী মাধবেশ্বরের তীর্থস্থান, খাসিয়া পল্লী, পান ও সুপারী বাগান। ইকো পার্কে যাবার পথেই দেখা মিলবে চা বাগানের। বর্ষাকালে ঝর্ণায় সর্বাধিক পানি প্রবাহ থাকলেও শীতকালে মাধবকুণ্ড দর্শনার্থীদের মোটেও হতাশ করে না।

যাতায়াতঃ ঢাকা থেকে বাসে মাধবকুণ্ড যেতে চাইলে সবচেয়ে সহজ হবে বিয়ানীবাজারগামী শ্যামলী কিংবা এনা পরিবহনের বাসে কাঁঠালতলী বাজার নেমে যাওয়া। কাঁঠালতলী বাজার হতে লোকাল কিংবা রিজার্ভ সিএনজি নিয়ে মাধবকুন্ড ইকোপার্ক দেখতে যেতে পারবেন। লোকাল সিএনজি ভাড়া লাগবে জনপ্রতি ২৫ থেকে ৩০ টাকা, আর সিএনজি রিজার্ভ নিতে ১৫০-২০০ টাকা খরচ হবে। ঢাকা থেকে ট্রেনে যেতে চাইলে সিলেটগামী আন্তঃনগর পারাবত, উপবন কিংবা জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনে মৌলভীবাজারের কুলাউড়া স্টেশনে নেমে কাঁঠালতলী বাজার হয়ে মাধবকুণ্ড যাওয়া যায়। কুলাউড়া রেলওয়ে স্টেশন থেকে সরাসরি সিএনজি রিজার্ভ নিয়ে মাধবকুণ্ড যেতে ভাড়া লাগবে ৫০০ থেকে ৭০০ টাকা। ধন্যবাদ।। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ