বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট।শ্রীমঙ্গল,সিলেট।।বাংলাদেশ চা বোর্ডের অধীনে একটি প্রতিষ্ঠান । এখানে আছে সুন্দর সুন্দর চা বাগান। এখানে চা প্রক্রিয়াজাতকরণ থেকে শুরু করে চায়ের বিভিন্ন ধরনের গবেষণা কার্যক্রম পরিচালনা হয়ে থাকে ।জায়গাটি দেখতে খুবই সুন্দর ।। শ্রীমঙ্গল ভ্রমণে আসলে পর্যটকগণ অবশ্যই এই জায়গাটি বেড়ানোর জন্য চেষ্টা করে থাকেন।
চারদিকে সাজানো গোছানো সুন্দর ছিমছাম একটি জায়গা।। 1957 সালে তৎকালীন পাকিস্তান সরকার চা গবেষণা স্টেশন প্রতিষ্ঠিত করে ।স্বাধীনতার পর 1973 সালে বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট পর্যায়ে উন্নীত হয়। শ্রীমঙ্গল শহর থেকে প্রায় তিন কিলোমিটার দূরে অবস্থিত বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট ।স্টেশন আছে তিনটি, একটি মৌলভীবাজারে ,একটি সিলেট শহরে এবং অন্যটি চট্টগ্রামের ফটিকছড়িতে অবস্থিত ।
Bangladesh Tea Research Institute(BTRI).এখানে প্রবেশের জন্য পূর্ব অনুমতি নিতে হবে। বিশ্বের চা শিল্পের মধ্যে বাংলাদেশের চা শিল্প অন্যতম খ্যাতি অর্জন করেছে।। বাংলাদেশের একমাত্র চা গবেষণা ইনস্টিউট শ্রীমঙ্গল সিলেটে অবস্থিত।।
সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলা।। প্রতিবছর প্রচুর পর্যটক শ্রীমঙ্গলে বেড়াতে আসেন। রাজধানী ঢাকা থেকে প্রায় 200 কিলোমিটার দূরত্বে শ্রীমঙ্গল উপজেলা।।




0 মন্তব্যসমূহ